কক্সবাজার ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় বিশেষ অভিযানে গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

নিজস্ব সংবাদ :

১৮ জুলাই বিকেল প্রায় ৬টা ৫ মিনিটে (১৮:০৫ ঘটিকায়) জনাব মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার মহোদয়ের নির্দেশনায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব ঠাকুরদাস মন্ডলের নেতৃত্বে দিবাকালীন মোবাইল–১ ডিউটি টিম উক্ত অভিযানটি পরিচালনা করে।

অভিযান চলাকালে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪ এ বসবাসকারী রোহিঙ্গা নারী:

নাম: হাসিনা (৩৫)

পিতা: আব্দুস সালাম

এমআরসি নং: ৬২০২৮/এ

ঠিকানা: ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প

এর ঘর তল্লাশি চালিয়ে একটি নীল রঙের পলিথিন ব্যাগ থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকসহ তাকে আটক করে কুতুপালং পুলিশ ক্যাম্পে আনা হয়। এ বিষয়ে সাধারণ ডায়েরী নং – ৩৬৫/২৫, তারিখ – ১৮/০৭/২০২৫ খ্রিঃ রুজু করে আসামিকে আইনগত প্রক্রিয়া অনুসরণপূর্বক উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
৭৬ বার পড়া হয়েছে