কক্সবাজার ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তরুণদের কর্মসংস্থানই বিএনপির রাজনীতি: তারেক রহমান

নিজস্ব সংবাদ :

দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের তরুণদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করাই বিএনপির মূল রাজনীতি।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ হয়েছে। বিএনপি শুধু প্রতিশ্রুতিই দিচ্ছে না, বরং বাস্তবায়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনাও হাতে নিয়েছে। তিনি উল্লেখ করেন, “প্রতিশোধ ও প্রতিহিংসা পরিহার করে সাহসের সঙ্গে এগোতে পারলে বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাবে।”

প্রযুক্তি-নির্ভর বিশ্বে টিকে থাকতে তরুণদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ হওয়ার বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, বিএনপি যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে তরুণদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তুলতে চায়।

জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ধানের শীষে ভোট দিলে আমরা মিলেমিশে দেশ গড়ব।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
৫০ বার পড়া হয়েছে