কক্সবাজার ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থতা, হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে – বর্তমানে স্থিতিশীল

নিজস্ব সংবাদ :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার দিবাগত রাত ১টার কিছু পর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

চিকিৎসকের ভাষ্যমতে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর তাৎক্ষণিকভাবে ভর্তি করার প্রয়োজন হয়নি এবং চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটিই দ্বিতীয়বারের মতো বেগম জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলো। হঠাৎ অসুস্থতা দেখা দিলে পরিবার ও চিকিৎসকদের পরামর্শে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

চিকিৎসকদের মতে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
১০০ বার পড়া হয়েছে