ভারত থেকে ফিরতেই গ্রেফতার কুমিল্লা দক্ষিণের ছাত্রলীগ সভাপতি
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ।
ওসি মো. আব্দুল্লাহ সময় সংবাদকে জানান, মিনহাদুল হাসান রাফি গোপনে ভারতের কলকাতা থেকে বাংলাদেশে প্রবেশ করে কুমিল্লায় আসেন। এ তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। পরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।










