কক্সবাজার ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডা. শফিকুর রহমান লেখেন—শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। আমিন।

এর আগে গত বুধবার আরেক পোস্টে জামায়াত আমির জানান—আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটা সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় ফিরেছি। আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন ঘটেছে তার জন্য দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রেখেছেন।

তিনি আরও উল্লেখ করেন—অসুস্থ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন। হাসপাতালে স্বল্প সময়ের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ একটি প্রতিনিধি দল, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের এবং সিনিয়র নেতা আহমদ আলী কাসেমী সরাসরি খোঁজখবর নেন। এছাড়া খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দও খোঁজ নেন।

ডা. শফিকুর রহমান লেখেন—দেশ-বিদেশের অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি প্রবাসী বাংলাদেশিরাও আমার খবর নিয়েছেন। সরকারের বিভিন্ন উপদেষ্টাসহ আরও অনেকে খোঁজখবর করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ এবং দোয়ার জন্য ঋণী। মহান আল্লাহ তাদের এ ভালোবাসা ও আন্তরিকতার উত্তম প্রতিদান দিন এবং আমাকেও যেন মানবতার জন্য কাজ করার তাওফিক দান করেন। আমিন।

উল্লেখ্য, রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর তিনি পুনরায় বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আবারও অসুস্থ হয়ে বসে বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন এবং রাত ৯টা ১৫ মিনিটে তিনি বাসায় ফেরেন।

এর আগে শনিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।

সূত্র: আমার দেশ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
৫২ বার পড়া হয়েছে