কক্সবাজার ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি’র দুই সদস্যের পদত্যাগ

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন। কমিটি ঘোষণার এক মাসের মাথায় তারা পদত্যাগের ঘোষণা দেন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের কথা জানান তারা।

এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়। ওই কমিটিতে ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন সদস্য পদে ছিলেন।

ফেসবুক স্ট্যাটাসে ইঞ্জিনিয়ার আলাউদ্দিন লেখেন, “সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।” অন্যদিকে ইসমাইল হোসাইন লেখেন, “সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম।”

ইসমাইল হোসাইন বলেন, “আমি বিএনপি পরিবারের একজন এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির উপজেলা কমিটিতে আমাকে রাখা সম্পর্কে আগে কোনোভাবে অবগত করা হয়নি। এমনকি তাদের কোনো কর্মসূচিতেও আমি অংশগ্রহণ করিনি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে সোনাগাজী উপজেলা এনসিপির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। আমি তাকে বলেছি, কোনো সমস্যা নেই, ইচ্ছা করলে জেলা পর্যায়ে কাজ করতে পারেন।”

তিনি আরও বলেন, “অন্যদিকে ইসমাইল হোসাইন আমাদের কিছু জানাননি। পরে শুনেছি, তিনি ফেসবুকে এনসিপি থেকে পদত্যাগের একটি স্ট্যাটাস দিয়েছেন।”

সূত্র : কালবেলা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
৬০ বার পড়া হয়েছে