কক্সবাজার ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

নিজস্ব সংবাদ :

৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের কিং খ্যাত শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা পেয়েছেন শাহরুখ।

গত ১ আগস্ট, নয়াদিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নব্বই দশকে বলিউডে আত্মপ্রকাশ করেন শাহরুখ খান। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা’ ছিল তার প্রথম সিনেমা। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডর’, ‘বাজিগর’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘বীর-জারা’, ‘চক দে ইন্ডিয়া’ ও ‘ডন’-এর মতো একের পর এক হিট ছবি উপহার দেন দর্শকদের।

পরবর্তীতে কিছুটা ভাটা পড়লেও ২০২৩ সালে বিরতি ভেঙে রাজকীয়ভাবে কামব্যাক করেন তিনি। ওই বছরই ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—এই তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেন দর্শকদের। বর্তমানে ২০২6 সালে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’।

সূত্র : সময়

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৫৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
১০১ বার পড়া হয়েছে