কক্সবাজার ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রঙ্গীখালী পাহাড়ে ৬৪ বিজিবির চিরুনি অভিযান: বিপুল অস্ত্র-গুলাবারুদ উদ্ধার

নিজস্ব সংবাদ :

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

টেকনাফ, ১৫ জুলাই ২০২৫:
কক্সবাজারের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আজ ১৫ জুলাই সন্ধ্যা ৬টার দিকে হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা গহীন বনে পালিয়ে যায়। পরে ডাকাত দলের পরিত্যক্ত আস্তানা ঘেরাও করে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে:

  • বিদেশী রিভলবার: ০১টি
  • রিভলবারের গুলি: ২১ রাউন্ড
  • একনলা গাদা বন্দুক (লং ব্যারেল): ০১টি.
  • বন্দুকের ছড়া গুলি: ০৩ রাউন্ড, খালি খোসা: ০৫টি
  • এলজি গান: ০১টি
  • ওয়ান শুটার পিস্তল: ০১টি
  • রাইফেলের গুলি: ১৪ রাউন্ড
  • ক্রিচ (লং বডি): ০১টি
  • রামদা (লং বডি): ০২টি

অভিযানের বিষয়ে লে. কর্নেল জসীম উদ্দিন আরও জানান, গতকাল ১৪ জুলাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং বিজিবি মহাপরিচালকের কক্সবাজার পরিদর্শনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে অভিযানের নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনার ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, রঙ্গীখালীসহ আশপাশের পাহাড়ি এলাকায় মাদক চোরাচালান, অপহরণ, খুন, গুমসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্ত্রাসীরা আস্তানা গেড়ে থাকে। এসব অপরাধ দমনে ভবিষ্যতেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অজ্ঞাত আসামিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি), রামু সেক্টরের অধীনস্থ একটি অপারেশনাল ইউনিট হিসেবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
১৩৪ বার পড়া হয়েছে