কক্সবাজার ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলের দায়িত্ব নিয়ে সরল সুরে সালাহউদ্দীন: ইগো নেই, ভালো না লাগলে সরিয়ে দিন

নিজস্ব সংবাদ :

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন জানিয়েছেন, দায়িত্ব বা পদ নিয়ে তাঁর কোনো অহংকার নেই। ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় নতুন ব্যাটিং কোচ নেওয়ার আলোচনা চললেও তিনি তা স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন।

সোমবার কলম্বোয় সাংবাদিকদের সালাহউদ্দীন বলেন, ‘আমি শুধু জাতীয় দলের কোচ—এমন কোনো শর্ত নেই। যদি অনূর্ধ্ব-১৩ দলেও যেতে হয়, কোনো সমস্যা নেই। দলের ভালোই মুখ্য।’

একই সঙ্গে, একাদশ গঠন ও দলীয় সিদ্ধান্তে তাঁর অযাচিত প্রভাব থাকার অভিযোগও উড়িয়ে দিয়েছেন এ অভিজ্ঞ কোচ। তাঁর কথায়, ‘২৭-২৮ বছর ধরে কোচিং করছি, এখন যদি আমার বিরুদ্ধে অভিযোগ আসে, প্রমাণও দিতে হবে। ভুল থাকলে শোধরাবো। তবে বোর্ড চাইলে যে কোনো সময় সরিয়ে দিতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই।’

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে বিপিএল, ঢাকা লিগ ও বিভিন্ন একাডেমিতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন সালাহউদ্দীন। দায়িত্ব না থাকলেও নিজের কাজ নিয়ে তিনি চিন্তিত নন। তাঁর বক্তব্য, ‘এখানে চাকরি করতেই হবে—এমন কোনো শর্ত নেই। অনেক কিছুই করার আছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৬৫ বার পড়া হয়েছে