কক্সবাজার ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিজের নাম বদলেছেন যেসব বড় তারকা

নিজস্ব সংবাদ :

নানা কারণেই নাম বদলেছেন তাঁরা। কারও নাম বড় ছিল, কেউবা নাম বদলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন। পিপল সাময়িকী অবলম্বনে জেনে নেওয়া যাক এমন দশ তারকার কথা, যাঁরা তাঁদের নাম বদলেছেন।

জন লেজেন্ড
আসল নাম: জন রজার স্টিফেন্স
‘অল অব মি’খ্যাত এই গায়ক সারা বিশ্বে প্রেমের গান দিয়ে মন জয় করেছেন। তবে ‘লেজেন্ড’ নামটা এসেছে ‘ফ্রেন্ডস’ সিটকম থেকে পাওয়া এক ডাকনাম থেকে।

ভিন ডিজেল
আসল নাম: মার্ক সিনক্লেয়ার
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা নিজের নাম রেখেছেন নিজের মধ্যনাম ‘ভিনসেন্ট’-এর সংক্ষিপ্ত রূপ আর বন্ধুদের দেওয়া ‘ডিজেল’ ডাকনাম মিলিয়ে।

কেটি পেরি
আসল নাম: ক্যাথরিন এলিজাবেথ হাডসন
কেটি তাঁর মায়ের জন্মসূত্রের পদবি ‘পেরি’ গ্রহণ করেন, যেন অভিনেত্রী কেট হাডসনের সঙ্গে কেউ গুলিয়ে না ফেলেন।

মাইলি সাইরাস
আসল নাম: ডেসটিনি হোপ সাইরাস
শৈশবে ‘স্মাইলি’ ডাকনাম থেকে অনুপ্রাণিত হয়ে পরে নিজের নাম রাখেন ‘মাইলি’। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে নাম পাল্টান ‘মাইলি রে সাইরাস’।

হোয়াকিন ফিনিক্স
আসল নাম: হোয়াকিন বটন
সত্তরের দশকে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়ে তাঁর পরিবার নাম পরিবর্তন করে ফেলে ‘ফিনিক্স’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
৭৯ বার পড়া হয়েছে