চার দিনের সফরে এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট আজ শনিবার ঢাকায় এসেছেন। চার দিনের সফরে এসেছেন। সফরকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের নীতি নির্ধারক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ট্যাগস :










