কক্সবাজার ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে পালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক সদস্যের আত্মসমর্পণ

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি’র এক সদস্য উখিয়ার বালুখালী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আত্মসমর্পণ করেছে।

আত্মসমর্পণ সময় একটি একে-৪৭ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন ও ৫২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চংগা নাইক্ষ্যংছড়ির গর্জনবুনিয়ার বাসিন্দা বলে জানা যায়।

উখিয়া ব্যাটালিয়ন(৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার(১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমার থেকে পালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন সহ আরাকান আর্মির এক সদস্য বিজিবি’র নিকট আত্মসমর্পণ করেছে।

পালিয়ে আসা জীবন তঞ্চংগার কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বিজিবি’র এ কর্মকর্তা জানান, মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে আরাকান আর্মির ৩শতাধিক সদস্য পালিয়ে গেছে।

এ বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৫৪ বার পড়া হয়েছে