কক্সবাজার ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্টুডেন্ট ইউনিট সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক •

শিক্ষা, ঐক্য ও প্রগতির পথে” স্লোগানকে সামনে রেখে স্টুডেন্ট ইউনিট সোসাইটি (SUS) এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ইনানীস্থ একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা নুরুল আলম ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট শাহ আমিন চৌধুরী। তিনি বলেন, “এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও স্বপ্ন দেখার সাহস যুগিয়েছে। সমাজ উন্নয়নে শিক্ষাভিত্তিক এমন আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার উন্নয়নে সংগঠনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এসময় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে সংবর্ধনা দেওয়া হয়। পরে কেক কেটে সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং আংশিক নতুন কমিটি গঠন করা হয়।

সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস। কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল আলম সিকদার, জালিয়া পালং ইউপি সদস্য জাকির হোসেন, ইনানী চারাবটতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ এমদাদুল হক, ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাশেদা বেগম, সোনারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল্লাহ নূরী, ইনানী আদর্শ নূরানী মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আমিন এবং ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের প্রমুখ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোহাম্মদ মোছা এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
৮৭ বার পড়া হয়েছে