ইনানী সৈকতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার ইনানী চেংছড়ি সৈকতে একটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকালে স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মরদেহ ভেসে আসতে দেখে সাগরপাড়ে যায়। কিন্তু মৃত ব্যক্তিকে এখনো আমরা কেউ চিনতে পারিনি।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেংছড়ি এলাকার উপকূলে ভেসে আসা মরদেহের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটির পরিচয় শনাক্তে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
কেউ যদি পরিচয় শনাক্ত করতে পারে ০১৮১২৭০৮১৬৬ এই নং এ যোগাযোগের অনুরোধ জানান এ কর্মকর্তা।










