কক্সবাজার ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনজীর আহমেদের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদ :

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে অনিয়মের মাধ্যমে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জনের প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিগ্রি অর্জনের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় একটি পাঁচ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের সভায় এই কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান।

প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদের ভর্তি ফরমের ক্রমিক নম্বর ৫৪-তে নীল কালি ব্যবহার করা হলেও, তাঁর বিএ (পাস) ডিগ্রির নম্বর কালো কালিতে লেখা হয়। এতে তথ্য গোপনের মাধ্যমে অনুচিত সুবিধা নেওয়া হয়েছে বলে মত দেয় তদন্ত কমিটি।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকার শর্ত রয়েছে। কিন্তু বেনজীর আহমেদ সেই যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন।

সূত্র: প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
৩৭ বার পড়া হয়েছে