কক্সবাজার ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় রেখে গেল বগি, কক্সবাজার এক্সপ্রেস পৌঁছাল চট্টগ্রামে

নিজস্ব সংবাদ :

কক্সবাজার রেলপথে চলন্ত অবস্থায় গার্ড ব্রেক বগি খুলে যাওয়ার ঘটনা ঘটেছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন এলাকায় ট্রেনটির শেষ বগির হুক ভেঙে যায়, ফলে বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার সময় ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বগি বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৩০ মিনিট ট্রেনটি থেমে থাকে। এরপর বিচ্ছিন্ন বগিটি গোমদণ্ডী স্টেশন এলাকায় রেখেই বাকি অংশ নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

এই ঘটনায় রেল চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস নির্ধারিত সময় বিকেল ৩টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও, বিকেল ৪টা পর্যন্ত তা আটকে ছিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিচ্ছিন্ন বগি সরানোর আগ পর্যন্ত ওই রুটে কোনো ট্রেন চলাচল করবে না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গার্ড ব্রেক বগিতে সাধারণত ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা গার্ড থাকেন এবং খাবার সংরক্ষণের ব্যবস্থাও থাকে সেখানে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।

গোমদণ্ডী স্টেশনের মাস্টার জানান, দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস কিছু সময় থেমে থাকলেও পরে নিরাপদে চট্টগ্রাম স্টেশনের উদ্দেশে রওনা দেয়। বিচ্ছিন্ন বগি সরিয়ে নেওয়ার জন্য উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। লাইন পরিষ্কার না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সূত্র: কালবেলা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৩৭ বার পড়া হয়েছে