কক্সবাজার ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় চরম খাদ্য সংকট, অপুষ্টিতে বিপন্ন হাজারো নারী-শিশু

নিজস্ব সংবাদ :

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করে জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এখন না খেয়ে দিন কাটাচ্ছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “অপুষ্টির হার দ্রুত বাড়ছে। নব্বই হাজার নারী ও শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া প্রয়োজন।”

চলতি সপ্তাহে গাজায় অনাহারজনিত পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার অপুষ্টিতে ভুগে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে।

ইসরায়েল, যা গাজার সকল সরবরাহ প্রবেশদ্বারের নিয়ন্ত্রণে রয়েছে, বলেছে—তারা সাহায্য প্রবেশে কোনো বাধা দিচ্ছে না এবং এই সংকটের জন্য হামাসকে দায়ী করেছে।

একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে আকাশপথে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হতে পারে। তবে বিভিন্ন সাহায্য সংস্থা আগে থেকেই সতর্ক করে বলেছে, কেবল বিমান থেকে সহায়তা দেওয়া প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

সূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৮১ বার পড়া হয়েছে