কক্সবাজার ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব সংবাদ :

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়েছে।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠ। ছবি: সংগৃহীত

উত্তরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন, মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সেখানে আমাদের একাধিক টিম উদ্ধারকাজ চালাচ্ছে।

বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে স্কোয়াড্রন লিডার তোকির উপস্থিত ছিলেন।

সূত্র : সময়ের কন্ঠস্বর

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
৬০ বার পড়া হয়েছে