কক্সবাজার ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সমাবেশে আসার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

নিজস্ব সংবাদ :

ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলেই একজন মারা যান, আরেকজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) রাত তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫২) ও একই উপজেলার বানিশান্তা এলাকার মো. ইসমাইল শেখের ছেলে মোহাম্মদ আমানত শেখ (৫৫)। দুর্ঘটনার পর গুরুতর আহত আমানত শেখকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকালে তিনি মারা যান।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, যাত্রাবিরতির সময় বাসের কয়েকজন যাত্রী চা পান করছিলেন। এ সময় বাসের ছেঁড়া ব্যানার ঠিক করার সময় হঠাৎ পিছন থেকে রয়্যাল পরিবহনের একটি বাস জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ নিহত হন। দুর্ঘটনার পর রয়্যাল পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যায়।

সূত্র: একাত্তর টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
৬১ বার পড়া হয়েছে