কক্সবাজার ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি: গ্রাহকদের জন্য ১ জিবি ডাটা ফ্রি দিচ্ছে অপারেটররা

নিজস্ব সংবাদ :

জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের এক বছর পূর্তি উপলক্ষে মোবাইল গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ উপলক্ষে আজ রাত থেকে দেশের সব মোবাইল অপারেটর ১১ কোটি ৬৫ লাখ গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ডাটা দিচ্ছে। এই ডাটা ৫ দিনের জন্য ব্যবহারযোগ্য থাকবে।

বিটিআরসি জানিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী বুধবার রাত ১২টা থেকে অফার কার্যকর হয়েছে এবং গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। বিনামূল্যে ডাটা পেতে গ্রামীণফোন ব্যবহারকারীরা ডায়াল করবেন *121*1807#,

রবি *4*1807#,

বাংলালিংক *121*1807#

এবং টেলিটক গ্রাহকরা *111*1807#।

গত বছরের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলন দমন করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। ব্রডব্যান্ড সেবা ৫ দিন এবং মোবাইল ইন্টারনেট ১০ দিন বন্ধ ছিল। এতে তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স খাতে ২ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছিল।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত জুলাই স্পিরিটের বিরুদ্ধে গিয়েছিল এবং দেশের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছিল।” এ ঘটনার বর্ষপূর্তিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিনামূল্যের ডাটা অফার চালু করেছে বিটিআরসি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
১১৯ বার পড়া হয়েছে