বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মবিনুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে নগরীর নতুন বাজারে জেলা ছাত্রদলের কার্যালয়ে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
মবিনুর রহমান গফরগাঁও পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। যোগদানের বিষয়ে তিনি বলেন,
“জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। সেই অনুপ্রেরণা থেকেই আজ আমি ছাত্রদলে যোগ দিয়েছি।”
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম, নবগঠিত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।










