কক্সবাজার ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যাদের খবর কেউ রাখে না : বস্তিবাসীর জীবনমান উন্নয়নে নজর দিন

নিজস্ব সংবাদ :

অতীতে রাজধানীর বস্তিবাসীর জীবনমান উন্নয়নে অনেক আলোচনা হয়েছে, সরকারি-বেসরকারি উদ্যোগে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, রাজধানীর বস্তিবাসী সব ধরনের মৌলিক সেবা থেকে বঞ্চিত। উপকূলীয় এলাকার জলবায়ু উদ্বাস্তুদের একটি বড় অংশ রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে। তাদের প্রধান ঠিকানা রাজধানীর বস্তি। এ ছাড়া আরও নানা কারণে রাজধানীর বস্তিবাসীর সংখ্যা বাড়ছে। বস্তিতে বসবাসকারী দিনমজুর ও গরিব মানুষকে নিয়ে জমজমাট ব্যবসা করে প্রভাবশালী সিন্ডিকেট ও রাজনৈতিক দলের স্থানীয় নেতা, বিদ্যুৎসহ সেবা খাতের কিছু অসাধু লোক। বস্তিকেন্দ্রিক অপরাধের সঙ্গে জড়িতরা পায় সুবিধাভোগী প্রভাবশালীদের আশকারা। এ ধারা চলছে দশকের পর দশক ধরে। এক গবেষণায় জানা যায়, শহরে বসবাসকারী মানুষের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বস্তিতে বাস করা অর্ধেক পরিবার খাদ্যনিরাপত্তাহীনতায় দিন কাটায়। বস্তির শিশুদের প্রায় ৫০ শতাংশ খর্বাকৃতির। তাদের স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন দিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
৭২ বার পড়া হয়েছে