কক্সবাজার ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের শক্তি দিয়ে ধানের শীষে বিজয় আনতে হবে: তারেক রহমান

নিজস্ব সংবাদ :

রাজনীতিতে বিভেদ ও প্রতিহিংসার দিন শেষ—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ এখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুণগত ও ইতিবাচক রাজনীতি দেখতে চায়।

রবিবার রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত দেড় দশকে ১৩ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন। কিন্তু এই সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন সামনে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক”—এটাই হোক আজকের অঙ্গীকার। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ও নিজেদের যোগ্য করে তুলতে তরুণদের সব প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছেন বলেও উল্লেখ করেন।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন নানাভাবে বিভক্তি তৈরি করার চেষ্টা চলছে। তাই ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “ভারতে এখন ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। সেখান থেকে বাংলাদেশে হামলার হুমকি দিচ্ছে ও গোলযোগ তৈরির ষড়যন্ত্র করছে।” তিনি ছাত্রদল নেতাকর্মীদের শপথ নিতে বলেন যে, “আর কখনও এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।”

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বাংলাদেশে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। কেউ ষড়যন্ত্র করলে ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রের দাঁত উপড়ে ফেলতে পারে।” তিনি আরও জানান, তারেক রহমান নির্দেশনা দিলে ছাত্রদল সারা দেশে অবরোধ গড়ে তুলতে প্রস্তুত।

এছাড়া সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
৯০ বার পড়া হয়েছে